বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

সাভার বাসস্ট্যান্ড এলাকার কর্ণফুলী মার্কেটে আগুন

নাজমুল হুদা

সাভার বাসস্ট্যান্ড এলাকার কর্ণফুলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) রাত প্রায় ১১টার দিকে আগুনের সূত্রপাত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ করেই মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানের শাটার খুলে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

জানা গেছে, অন্ধ মার্কেটের পাশেই অবস্থিত কর্ণফুলী মার্কেটের অধিকাংশ দোকানে জুতা, তৈরি পোশাক ও কসমেটিকস বিক্রি করা হয়। দাহ্যপণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে মার্কেটের সামনের সারির কয়েকটি দোকান থেকে ব্যবসায়ীরা কিছু মালামাল নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে মার্কেটের ভেতরের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930