| | |

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন।

গ্রেপ্তাররা হলো আশুলিয়ার কুরগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান (২৫), মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়ার মৃত আব্বাস খানের ছেলে রুবেল খান (২৬), গাজীপুর কাশিমপুর থানার লতিফপুর পশ্চিমপাড়ার শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ হোসেন (২০)।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির ওসি জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted