| | |

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি তুষার, সাধারণ সম্পাদক আহাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. আব্দুল আহাদ (বাবু)।

শনিবার (১১ অক্টোবর) এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩১ জন সদস্য ১৩ জন প্রার্থীকে ভোট প্রদান করেন। তবে মোট প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন :

  • সভাপতি: আব্দুর রশিদ তুষার (মাই টিভি)

  • সাধারণ সম্পাদক: মো. আব্দুল আহাদ বাবু (মোহনা টিভি)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রাসেল হোসেন (এসটিভি)

  • সাংগঠনিক সম্পাদক: মো. মনোয়ার হোসেন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন :

  • সহ-সভাপতি: মো. মোস্তাফিজুর রহমান বকুল (এশিয়ান টিভি)

  • অর্থ ও দপ্তর সম্পাদক: নাইম ইসলাম (দৈনিক রুপালী বাংলাদেশ)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নাজমুল হাসান (গ্লোবাল টিভি)

  • কার্যনির্বাহী সদস্য: মো. জাকির হোসেন (দৈনিক খবরের আলো)

  • কার্যনির্বাহী সদস্য: মিলন সিদ্দিকী (বাংলাদেশ টুডে)

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান সাভার প্রেস ক্লাবসহ গণমাধ্যমকর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ