| | |

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে গেছে একটি সিংহ।

সিংহটি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে বেরিয়ে যায় বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন’

তিনি জানান, ‘খাচায় হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।”

এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ