| | |

সাভার বাসস্ট্যান্ডে ছিনতাইচেষ্টা, গণধোলাই

হাসিবুল হাসান শান্ত

প্রতীকী ছবি

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তির নাম বাচ্চু। তিনি সাভারের সায়াবিতি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে সাভার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে সাভার থানার এএসআই সামাদ তাকে আটক করে থানায় নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ