| | |

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

হাসিবুল হাসান শান্ত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্টেট ফাস্ট নামে একটি কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে শ্রমিকরা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক আছে।

শ্রমিকরা জানান, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরতদের বেতন ও বোনাস দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে কুরিয়ার সার্ভিসের কয়েক শতাধিক শ্রমিক বিক্ষুদ্ধ হয়ে মহসড়ক অবরোধ করে। এসময় শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন ও বোনাস পরিশোদের দাবি জানান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাত ১০ টা ১৫ মিনিটের দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ