| | |

বকেয়া বেতনের দাবি

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

নাজমুল হুদা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন এনার্জিপ্যাক নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফা আশ্বাস দিলেও বেতন না পাওয়ায় তারা আন্দোলনে নামেন। পরে বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ