বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

মিয়ানমার

বোমা মেরে উড়িয়ে দেয়া হলো ঐতিহাসিক রেলসেতু

ডেস্ক রিপোর্ট

মিয়ানমারের একটি ঐতিহাসিক রেলসেতু ‘গোকতেইক’ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে জান্তা সরকার। দেশটির জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলেও অভিযোগ তাদের। রবিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জান্তা সরকারের মুখপাত্র ঝাও মিন তুন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (TNLA) এবং পিপলস ডিফেন্স ফোর্স (PDF)-এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে রেলসেতুটি উড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মিয়ানমারের মান্দালয় ও উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী এই রেলসেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।

ব্রিটিশ শাসনামলে, ১৯০১ সালে নির্মিত গোকতেইক রেলসেতুটি একসময় বিশ্বের উচ্চতম রেলসেতু হিসেবে পরিচিত ছিল। ভূমি থেকে এর উচ্চতা প্রায় ১০২ মিটার (৩৩৪ ফুট)। এটি এখনো মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে বিবেচিত। সূত্র : দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930