| | |

সেনা অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারী আটক হয়েছে। রবিবার দিবাগত রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায় সাভার সেনা ক্যাম্পের একটি টহল দল।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভার সেনা ক্যাম্পের একটি টহল দল সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের তল্লাশি করে।

তল্লাশিকালে আটক ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের একজন আগে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটক দুই ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ