শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৩০০ ছাত্রকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, আমির হোসেন, কাউছার আহমেদ, আতাউর রহমান, রকিব হাসান, করিম রহমান, ইমরান ফারুক, শাহ আলম, মামুন ভূঁইয়া, মির্জা মুন্না, মিঠুন, সানাউল্লাহ, শাহ আলমসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031