| | |

ডিএসবিজে ও রবিন ডেন্টালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ঢাকা স্কুল অফ ব্রডকাস্ট জার্নালিজম (ডিএসবিজে) এবং রবিন ডেন্টাল-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় ডিএসবিজে’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা রবিন ডেন্টালে ৩০ শতাংশ ছাড়ে উন্নত ও বিশেষায়িত ডেন্টাল চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সমঝোতা স্মারকে ডিএসবিজে’র পক্ষে স্বাক্ষর করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ডিএসবিজে স্টাডিজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দিপু সিদ্দিকী। অপরদিকে রবিন ডেন্টালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও সিনিয়র ডেন্টাল চিকিৎসক ডা. রথীন্দ্রনাথ রায় রবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবিজে’র অধ্যক্ষ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মারুফ নওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো. বশিরুল ইসলাম।

নির্মাতা ও অভিনেতা মিজানুর রহমান তুহিন-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে ডা. রবিনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ ডিএসবিজে পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষা ও সেবার সমন্বয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ