| | |

দোহারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নাজমুল হুদা

ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর বেলতলা এলাকার জামাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল তালুকদার জানান, ভোর রাতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। তবে গ্রামবাসী পৌঁছানোর আগেই ডাকাত দল পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার সার্কেলের এএসপি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted