মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

উত্তরায় নারী উত্ত্যক্তের ঘটনার ৬ দিন পর মামলা নিল পুলিশ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরা সোনারগাও জনপথ রোডের নাভানা ওভাল ভবনে নারী উত্ত্যক্তের ঘটনার ছয় দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। পদস্থ কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার মাঝরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ এই মামলা নথিভুক্ত করে।

তবে অভিযুক্ত কেউ আটক হয়নি। এর আগে নারী উত্ত্যক্তকারী রায়হান নামে ওই যুবককে রক্ষায় সমঝোতার জন‍্য ফেডেক্সের অন‍্যান‍্য লোকজন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করে।

উত্তরা পশ্চিম থানার ওসি রহিম মোল্লা জানান, পুলিশ মামলা রেকর্ড করেছে। কেউ আটক হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেল সাড়ে চারটার দিকে একটি গ্রুপ অব কোম্পানির এমডি ও তার মেয়ে (প্রতিষ্ঠানের পরিচালক) ওই ভবনের ৫ম তলায় তাদের অফিস থেকে নিচতলায় নামতে যান। তখন লিফটের ভেতরে ৫/৬ জন ব্যক্তি থাকায় তারা উঠতে না পেরে সহযোগিতা চান।

এর মধ্যে এক যুবক তাদের উদ্দেশ্য করে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি করে কুরুটিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে। এরপর লিফট নিচে নেমে যায়। দুই নারী তাদের অফিসে ফিরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবক ফেডেক্স কুরিয়ার সার্ভিসের স্টাফ রায়হান বলে শনাক্ত করেন। একই দিনে তারা বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস‍্য আব্দুল মজিদকে জানিয়ে প্রতিকার চান। তবে ফেডেক্সের অসহযোগিতার কারণে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে আব্দুল মজিদ জানিয়েছেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচদিন আগে ইভটিজিংয়ের শিকার ওই দুই নারী গত ২৬ অক্টোবর (রবিবার) দুপুরে একই ভবনে রায়হানকে লিফটে দেখে অস্বস্তি বোধ করেন এবং নামতে বলেন। তারা তাকে বলেন, তার বুথ গ্রাউন্ড ফ্লোরে সে কেন গ্রাউন্ড ফ্লোর থেকে বেইজমেন্টে নেমেছে এবং লিফট থেকে না নেমে আবারো কেন উপরে যাচ্ছে?

এতে রায়হান উত্তেজিত হয়ে গালাগালি করতে থাকে। সিসিটিভি ফুটেজেও রায়হানকে গ্রাউন্ড ফ্লোর (যেখানে ফেডেক্স এর বুথ) থেকে উঠতে দেখা যায় এবং বেইজমেন্টে লিফট থামলে সে না নেমে নারীদের দেখে লিফটে থেকে যাওয়ার চেষ্টা করে। আর দুই নারী তাকে বার বার লিফট থেকে নামতে ইশারা করছিলেন।

এক পর্যায়ে রায়হানকে উত্তেজিত হতে দেখা যায়। তখন রাম কৃঞ্চ এসে রায়হানকে লিফট থেকে নামিয়ে নিলে দুই পক্ষের মধ‍্যে হাতাহাতি হয়। এ ঘটনায় রাম কৃষ্ণ রায় ও তার সহকর্মী হাসিম উদ্দিন আহত হলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে নারী উত্যক্ত ও তাদেরকে মারধর করার লিখিত অভিযোগ করেন থানায়। পুলিশ তদন্তের নামে সময়ক্ষেপণ করে।

এদিকে, ঘটনা আঁচ করতে পেরে নারী উত্ত্যক্তকারী ওই যুবক ফেডেক্সের কয়েকজনের যোগসাজশে থানায় পাল্টা অভিযোগ করে। পুলিশ রাম কৃষ্ণ রায়কে ঘটনা মীমাংসা করতে সময় দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় দুই নারীর বিরুদ্ধে করা উত্ত্যক্তকারী রায়হানের দেওয়া অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করে থানা। বিষয়টি ডিএমপির পদস্থ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে রাত একটার দিকে রাম কৃষ্ণ রায় কার্জীকে থানায় ডেকে নিয়ে রায়হানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগে মামলা রেকর্ড করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, নারী উত্ত্যক্তের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। রায়হানসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930