| | |

পুলিশ ফাঁড়ি থেকে আসামি পালানোয় দুই এএসআই প্রত্যাহার

নাজমুল হুদা

ঢাকার সাভারে পুলিশ ফাঁড়ি থেকে ছাত্র হত্যা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় সাভার থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম ও এএসআই খায়রুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন সকালে ছাত্র হত্যা মামলার আসামি ও ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। তবে দুপুরের দিকে পুলিশের অসতর্কতার সুযোগ নিয়ে তিনি ফাঁড়ি থেকে দৌড়ে পালিয়ে যান।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted