শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭

‘টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব’

এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ২

ডেস্ক রিপোর্ট

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলাকালে এই ঘটনা ঘটে বলে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন।

সংঘর্ষে এনসিপির বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফের ‘মাথা ফেটে গেছে’ বলে তার সতীর্থরা জানিয়েছেন।

এনসিপির দপ্তর সেলের দায়িত্বে থাকা যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘দুটি থানার কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের থামাতে গিয়েছিল অনেকে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’

‘টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব’ থেকে এই সংঘর্ষ হয়েছে এমন প্রশ্ন করলে সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘সেটি আমি নিশ্চিত না।’

এনসিপির ঢাকা মহানগরীর এক কর্মী বলেন, কয়েক মাস আগে দলটির বংশাল থানার কয়েকজন নেতার সঙ্গে মোহাম্মদপুরের একটি কোম্পানির আর্থিক লেনদেন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে বংশাল থানার নেতারা ঢাকা মহানগর উত্তরের এক নেতার দ্বারস্থ হন। ওই নেতা বিষয়টি সমাধানের দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে।

এরপর বংশাল থানার নেতারা রিয়ানের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রিয়ান তাদের কাছ থেকে ‘মোটা অংকের টাকা নেন’। কিন্তু সমস্যার সমাধান না করে কয়েক মাস ধরেই বংশাল থানার নেতাদের ঘোরানো হচ্ছিল। এর একপর্যায়ে শুক্রবার সমন্বয় সভায় রিয়ানকে সামনে পেয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বিতণ্ডা ও পরে সংঘর্ষ বেঁধে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031