মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চলমান আন্দোলন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবরোধ শুরু করেন। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ অবরোধ চলাকালে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

পরে ধর্ষণচেষ্টা ঘটনার তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার আশ্বাস এবং প্রশাসনিক উদ্যোগের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি, যা প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলার প্রমাণ। এ কারণে তারা পূর্বঘোষিত ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন এবং প্রশাসনিক ভবন অবরোধ করেন।

এদিকে, ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে প্রধান করে গঠিত এ কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন উপাচার্য।

এর আগে গত ১৩ মে একই দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় তখনও বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা, যার মধ্যে ছিল বিক্ষোভ মিছিল, উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930