মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২২ জিলহজ, ১৪৪৭

লক্ষ্মীপুর

চাচিকে হত্যার পর ঘরের পাটাতনে লুকিয়ে ছিলেন ভাতিজা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করার কথা স্বীকার করেছেন তার ভাতিজা ইমন হোসেন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।

ইমন একই বাড়ির সেলিমের ছেলে। রাশেদা ও ইমন সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ জানায়, রাশেদা বাড়িতে একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের জন্য ওজু করতে ঘর থেকে বের হন রাশেদা। এসময় ইমনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জোর করে রাশেদার ঘরে ঢুকে পড়েন। এরপর দরজা আটকে বটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ইমন। এসময় রাশেদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাশেদাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘরের পাটাতনে লুকিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে এবং ঘরের পাটাতনের নিচ থেকে ইমনকে আটক করে।

ইমন পুলিশের কাছে দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে চাচি রাশেদার নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করেছেন তিনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রেজাউল হক বলেন, ইমন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930