| | |

চট্টগ্রাম

জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পদদলিত হয়ে মারা যাওয়া দু’জন হলেন- জেলার পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। চমেক নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘আহত অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।’

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। তাদের একজন সাদেকুল ইসলাম বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন অনেকে। আহত অবস্থায় অন্তত ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি আমরা।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ