| | |

দৌলতদিয়ায় বাসডুবি

জাবি ছাত্র আহনাফের মৃত্যুতে গভীর শোক উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের সাক্ষরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশের কথা জানানো হয়।

​এর আগে ভোরে রাজবাড়ী সদর হাসপাতালে রাইয়ানের মরদেহ শনাক্ত করেন তার স্বজন ও সহপাঠীরা। এই দুর্ঘটনায় রাইয়ানের মা ও তার শিশু ভাগ্নেও প্রাণ হারিয়েছেন। রাইয়ান বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শোক বার্তায় উপাচার্য আহনাফসহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​উপাচার্য তার বার্তায় এই ভয়াবহ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামও রাইয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি টেনে তোলা হলে ভেতর থেকে একের পর এক মরদেহ বেরিয়ে আসতে থাকে

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted