ঢাকা জেলা ডিবি উত্তরের পৃথক তিনটি অভিযানে ১৭১ পিস ইয়াবাসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ধামরাই, আশুলিয়া ও সাভার এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ধামরাইয়ের বনমিলা এলাকা থেকে দুইজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।










