| | |

সাভার প্রেসক্লাবের দুই সদস্যের জন্মদিনে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার প্রেসক্লাবের দুই সম্মানিত সদস্যের জন্মদিন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানি এবং সাভার প্রেসক্লাবের নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ও কালের কণ্ঠের সাভার প্রতিনিধি ইমদাদুল হকের জন্মদিন উদযাপন উপলক্ষে সাভার প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সহকর্মীরা বলেন, পেশাগত দক্ষতা ও মানবিক গুণাবলির মাধ্যমে তারা সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। জন্মদিন উপলক্ষে সাভার প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছাবার্তায় তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ