| | |

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (২৬ এপ্রিল) দিবাগত শেষ রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে সালাম মেম্বারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাতদল বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা যাওয়ার সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে সকালে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লুট হওয়া মালামাল উদ্ধার বা ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ