বৃহস্পতিবার | ১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭

৩০০ আসনের সীমানা চূড়ান্ত

ঢাকা-১৯ আসন থেকে বনগাঁও ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে ঢাকা-১৪ আসনে

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সীমানায় গাজীপুরে আসন বেড়ে হয়েছে ৬টি এবং বাগেরহাটে কমে দাঁড়িয়েছে ৩টিতে। এছাড়া ঢাকার ৮টি আসনসহ মোট ৪২টি সংসদীয় আসনের সীমানায় আনা হয়েছে পরিবর্তন।

চূড়ান্ত সীমানা অনুযায়ী ঢাকা-১৯ আসন থেকে বনগাঁও ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে ঢাকা-১৪ আসনে। এ সীমানাতেই অনুষ্ঠিত হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

কোন কোন আসনে পরিবর্তন

৪২টি আসনের মধ্যে রয়েছে—পঞ্চগড়-১, পঞ্চগড়-২, রংপুর-১, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২, সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩, সাতক্ষীরা-৪, শরিয়তপুর-২, শরিয়তপুর-৩, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১০, ঢাকা-১৪, ঢাকা-১৯, গাজীপুর-১, গাজীপুর-২, গাজীপুর-৩, গাজীপুর-৫, গাজীপুর-৬, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৩, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৬, কুমিল্লা-১০, নোয়াখালী-১, নোয়াখালী-২, নোয়াখালী-৪, নোয়াখালী-৫, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-৮, বাগেরহাট-১, বাগেরহাট-২ এবং বাগেরহাট-৩।

খসড়া থেকে চূড়ান্ত

গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ায় ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল। সেখানেই গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব ছিল। আপত্তি জানানোর শেষ সময় ছিল ১০ আগস্ট। এরপর ২৪–২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানি শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

ইসি সচিব জানিয়েছেন, প্রস্তাবিত সীমানা নিয়ে মোট ১,৮৯৩টি আপত্তি ও সুপারিশ জমা পড়েছিল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031