বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

ঢাকার ধামরাই

দুর্বৃত্তদের আগুনে পুড়লো পার্কিং করা বাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে একটি পার্কিং করা বাস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বলেন, রাত ১০টার পর ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই-গুলিস্তান (ডি-লিংক) নামে একটি বাসে আগুনের খবর আসে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930