বুধবার | ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮

ধামরাইয়ে ৭ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২টি ইটভাটার চিমনি ভেঙে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ৫টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে তিনি ধামরাইয়ের সূতিপাড়া, কুল্লা ও রোয়াইল এলাকায় এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ধামরাইয়ের মেসার্স রাইসুর অ্যান্ড সামসুদ্দিন ব্রিকস, মেসার্স থ্রিস্টার ব্রিকস, মেসার্স লায়ন ব্রিকস, মেসার্স দাদা ব্রিকস ও মেসার্স এস এন ব্রিকস অ্যান্ড কোং নামে পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রত্যেকটি ইটভাটাকে তিন লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উপজেলার কুল্লা ও রোয়াইল ইউনিয়নে মেসার্স মাহী ব্রিকস ও মেসার্স এবিসি ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নে মেসার্স ডিএসবি রি-সাইক্লিং প্ল্যান্ট নামে একটি অবৈধ টায়ার কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাত ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930