শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

নভেম্বরে গণভোট চায় জামায়াত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন দুটি একেবারেই আলাদা জিনিস। দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা কোনো জটিলতা চাই না। গণভোট আগে হতে হবে।

তিনি বলেন, নভেম্বরের শেষের দিকে গণভোট করেন। তারপরেও আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. তাহের।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ প্রসঙ্গে আমরা দুটি স্পষ্ট কথা বলেছি, দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, তার মধ্যে মৌলিক কয়েকটি পয়েন্ট আছে।

তিনি বলেন, এখন প্রয়োজন এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে বাস্তবায়ন করা এবং এই সনদের মধ্যে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত-সংশ্লিষ্ট, সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া। এটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের বলা হয়েছে, যেসব পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই (জুলাই) সনদ, এটা স্বাক্ষর করুন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930