বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

পিরোজপুর

পিকআপের ধাক্কায় ভেঙে গেল বেকুটিয়া সেতুর রেলিং

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের কাউখালী উপজেলায় কঁচা নদীয় ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে গেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি সেতুর কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় সময় সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সেতুর রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি করেছেন এলাকাবাসী।

ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কার করা হবে। আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930