| | |

বিজয় দিবসের ফিস্টের কুপন না পেয়ে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ খাবারের (ফিস্ট) কুপন না দেওয়াকে কেন্দ্র করে প্রাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ ঘটনার সংবাদ প্রকাশের পর এক ক্যাম্পাস সাংবাদিককে ধাওয়া এবং অন্য সাংবাদিকদের ওপর মব তৈরি করে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া দুইটার দিকে হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অনলাইন পোর্টালের ক্যাম্পাস প্রতিনিধি তানজীর হোসাইন ভোরে প্রক্টরের কাছে মৌখিক এবং পরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের পর কয়েকজন শিক্ষার্থী তাঁকে ‘চোর’ বলে ধাওয়া দেন এবং মারধরের চেষ্টা করেন। অন্য সাংবাদিকদের ওপরও হামলার চেষ্টা করা হয়।

অভিযোগ অস্বীকার করে এক শিক্ষার্থী বলেন, পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি দৌড় দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, লিখিত অভিযোগ ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted