শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭

বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ : আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২০ হাজারের বেশি সাধারণ মানুষ ও নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা জানান।

আমানউল্লাহ আমান বলেন, একটি রাষ্ট্রের মূল শক্তি তার জনগণ। ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায়নীতি, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে সুশাসন। জনগণের অধিকার নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কেরানীগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করা হবে। নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। তাঁর শুরু করা খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় নতুন উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930