শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

ভিসাসহ কনসুলার সার্ভিস বন্ধ করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন

সাভার ডেস্ক

ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সব ধরণের কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।

এর আগে, গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র সেনার’ ব্যানারে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সময় কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930