| | |

মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল দুটি উদ্ধার করে।

কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বোম্ব ডিসপোজাল ইউনিটের ঘটনার প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি প্রথমে ঝুঁকি মূল্যায়ন করে এবং পরে নিরাপদে মেট্রো লাইন থেকে ককটেল দুটি সরিয়ে ফেলে। পরে উদ্ধার করা ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

ঘটনাস্থল থেকে সংগৃহীত সমস্ত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ