বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

রংপুরে পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, সিলেট

রংপুরে একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মহানগর পুলিশের তাজহাট থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপ ভ্যান চালকের সহকারী নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন (১)।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘মাহিগঞ্জ যাওয়ার পথে দমদমা ব্রিজের আগে উত্তরের মালবোঝাই একটি পিকআপ ভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ তিনজন নিহত হন।

আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি দুজন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930