| | |

লালন স্মরণোৎসবে সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি, কু‌ষ্টিয়া

ছবি : প্রতীকী

লালন স্মরণোৎস‌বের অনুষ্ঠান মঞ্চের পাশের দৃশ‌্য ক্যামেরায় ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা একটার দিকে কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউরিয়া লালন আখড়াবা‌ড়ির অনুষ্ঠান প‌্যা‌ন্ডে‌লের পা‌শে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হ‌য়ে সাংবা‌দিক রাজু আহ‌মেদ‌ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। তার দা‌বি মাদক কারবারিরা প‌রিক‌ল্পিতভা‌বে এই হামলা চা‌লি‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শী স্টার নিউজের কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি জহুরুল ইসলাম জানান, দুপুরে খবরের তথ্য সংগ্রহ করতে লালন আখড়া বাড়িতে যান রাজু আহমেদ। এসময় মরা কালী গঙ্গা নদীর পাড়ে লালনের অনুষ্ঠানের মুক্ত মঞ্চের পাশে কিছু মানুষ গাঁজা সেবন করছিলেন। সেই সময় রাজু তার মু‌ঠো‌ফোনে ভিডিও ধারণ কর‌ছিল। গাঁজা সেবনকারীরা বিষয়টি টের পেয়ে রাজুর ওপর হামলার চেষ্টা করেন। এসময় রাজু দৌড়ে পালিয়ে আসেন। পরে তিনজন রাজুর পিছু নেন। সংবাদকর্মী রাজু দৌড়ে প্যান্ডেলের পাশে আসলে দু’জন যুবক তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে। এসময় সেখানে থাকা অন্য সংবাদকর্মীরা প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যান।

আহত সাংবা‌দিক রাজু আহ‌মেদ ব‌লেন, লালন স্মরণোৎসবের প্রস্তু‌তির সংবাদ সংগ্রহ কর‌তে আখড়াবা‌ড়ি‌তে গি‌য়ে‌ছিলাম। এসময় মূল মঞ্চ থে‌কে প‌্যা‌ন্ডে‌লের ছ‌বি ও ভি‌ডিও ধারণ কর‌ছিলাম। হঠাৎ ক‌রেই ক‌য়েকজন আমার ওপর হামলা চালায়। হামলাকারীরা সবাই মাদক‌ কারবারি ছিল। হামলায় কানে আঘাত প্রাপ্ত হয়ে‌ছি। ‌জেনা‌রেল হাসপাতাল থে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছি। স্থানীয় সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিও করেছেন।

কুমারখালী থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ হামলাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আগামী ১৭,১৮ ও ১৯ অ‌ক্টোবর কু‌ষ্টিয়ার লালন আখড়াবা‌ড়ি‌তে শুরু হ‌তে যা‌চ্ছে তিন‌ দিনব‌্যাপী লালন স্ম‌রণোৎসবের অনুষ্ঠান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ