| | |

লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদা পাথর ঢাকার ডেমরার সারুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডেমরার সারুলিয়ার শুকুরসী ঘাট এলাকায় র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এই পাথর উদ্ধার করে।

ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা।

সাদা পাথর লুটপাট বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। সাতটি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। তাদের মালিকপক্ষের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ