| | |

শীত উত্তরবঙ্গে জেঁকে বসেছে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট

সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে, পড়ছে ঘন কুয়াশাও।

রবিবার (৯ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, দিন ছোট হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের ঠান্ডা বাড়ছে। সকালে দেশের বেশিরভাগ স্থানে হালকা শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে বেশ ঠান্ডা পড়ছে। তবে চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক গরম রয়েছে।

আজ সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং উত্তর–উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted