মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭

শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র বাংলাদেশের

ক্রীডা ডেস্ক

প্রীতি ম্যাচে সফরকারী নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ। ম্যাচে ১-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। এতে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা।

চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে গোল হজম করেছিল বাংলাদেশ।

নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে শমিত সোমকে মাঠে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

ভালোয় ভালোয় ম্যাচটা শেষ হতে যাচ্ছিল। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষদিকে হামজা চৌধুরীকে তুলে নেন কোচ।

এরপরই ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্থ করেন নেপালের অনন্ত তামাং। এতে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930