শনিবার | ১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭

ঢাকার আশুলিয়া

শ্রমিকের মরদেহ ঝুলছিল গার্মেন্টসের ভেতরে

হাসিবুল হাসান শান্ত

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতর থেকে মোহাম্মদ হবিবুল্লা নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার Gildan Garments-এর ৪র্থ তলার একটি ফ্লোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ হবিবুল্লা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ওই গার্মেন্টসে সুইং লোডার পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে কারখানার কর্মীরা কাজে এসে ৪র্থ তলার একটি ফ্লোরে হবিবুল্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য Shaheed Suhrawardy Medical College Hospital-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930