ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নের রাজাঘাট এলাকায় তেঁতুলঝড়া ইউনিয়নের জিয়া পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা–২ আসনের সাবেক মন্ত্রী ও সাবেক এমপি আমান উল্লাহ আমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। “আমরা তাঁর পক্ষে ঘর–বাড়ি, দোকানপাট ও এলাকায় এলাকায় গিয়ে ভোট ও দোয়া চাইছি,” বলেন তিনি।
তিনি আরও জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত করতে তারা প্রতিটি মহল্লায় প্রচারণা চালাচ্ছেন।
এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুশান্ত কুমারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










