শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি

নাজমুল হুদা

ঢাকার সাভার-এ ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড় রাজাশন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ১৪-১৫ জনের একটি দুর্বৃত্ত দল অস্ত্র-শস্ত্র নিয়ে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে এবং একপর্যায়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে অফিসের এসি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় বিদ্যুৎ না থাকায় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন। এই সুযোগে হামলাকারীরা স্বল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, তারা কার্যালয়ের বাইরে বসে ছিলেন। হঠাৎ করেই একদল ব্যক্তি এসে হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাভার মডেল থানা-র সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি গুলি অফিসের এসিতে লাগে এবং একটি মিসফায়ার হয়।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930