শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

তুচ্ছ ঘটনার জের

সাভারে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামে আরও দুজনকে মারধর করে আহত করে পালিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বিমল রাজবংশীর সঙ্গে প্রতিবেশী নারায়ণ রাজবংশীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নারায়ণ রাজবংশী ও তার সহযোগীরা মিলে বিমল রাজবংশীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এ সময় বিমল রাজবংশীকে রক্ষা করতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশীকে মারধর করে আহত করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জুয়েল মিয়া জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031