শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

সাভারে বিশেষ অভিযানে ছিনতাই চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে এসআই মো. সাহাদাৎ হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুর জেলার সখিপুর থানার মোল্লারহাট এলাকার মৃত জয়নাল খানের ছেলে নয়ন খান (৪০), রংপুর জেলার কাউনিয়া থানার চানঘাট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন (৪২), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার টুঙ্গীবাড়ী এলাকার মৃত বাবুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) এবং নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকার মৃত জামাল শেখের ছেলে বদর শেখ (৪০)।

ডিবির ওসি মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, তাদের সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে— নয়ন খানের বিরুদ্ধে ৩টি, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ২টি এবং বদর শেখের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পরে গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930