বুধবার | ১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭

সাভারে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)

ঢাকার সাভার পৌর এলাকার রাজাবাড়ি গেন্ডা মহল্লায় ‘ওমর বিন খাত্তাব (রা.) সাফালি জামে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’ নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে এ প্রকল্পের উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই এলাকায় বিভিন্ন মসজিদ থাকলেও আধুনিক ও পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্সের অভাব রয়েছে। ৬ তলা বিশিষ্ট এই মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে ইসলামিক জ্ঞানের প্রসার ও চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তাঁরা মসজিদ ও কমপ্লেক্স নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাখাওয়াত হুসাইন, মুহাম্মদ তাসলিম সরকার, খায়রুল হাসান মোল্লা, মাহমুদুল হাসান বাদলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031