| | |

সাভারে রিমন হত্যার এক বছর পর গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার থানার হেমায়েতপুরে চাঞ্চল্যকর ক্লুলেস রিমন হত্যা মামলার ১ বছর পর চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতার ও হত্যা মামলার রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ‘এমই বিডি টেক লিমিটেড’ ফ্যাক্টরিতে নিরাপত্তা কর্মী পদে চাকরি করতেন ভুক্তভোগী রিমন। তিনি রাতে ফ্যাক্টারিতেই ঘুমাতেন।

গত বছরের (৩ আগস্ট) রাতে ফ্যাক্টরিতেই ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। সেসময় হত্যাকারীদের কোনো ক্লু পাওয়া যায়নি। রিমনকে হত্যা করার পর তার ব্যবহৃত দু’টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে মামলার তদন্তকা‌রি কর্মকর্তা এসআই চম্পক বডুয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক বছরেরও অধিক সময়ের পর মামলার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার আসামিরা মূলত ওইদিন ফ্যাক্টারিতে চুরি করতে গিয়েছিল। তাদেরকে চুরি করতে দেখে ফেলায় নিরাপত্তা কর্মী রিমনকে হত্যা করে তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ