বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭

ধান কাটা নিয়ে বিরোধ

সালিশে হাতুড়ি দিয়ে গ্রাম্য মাতব্বরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, মাগুরা

আহাজারি করছেন নিহতদের স্বজনেরা

সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশ বৈঠকে বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মোল্যা স্থানীয়ভাবে একজন গ্রাম্য মাতব্বর হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেনের সঙ্গে শিউলি খাতুন নামে এক নারীর বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি মীমাংসায় শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা তখন বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেন, একজন ব্যক্তির মাথা এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথার মধ্যে রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমান মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সালিশ নিয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930