| | |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ইসলামী আন্দোলন ২৬৮ আসনে নির্বাচন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মাঠে থাকতে বলেছি।’

‘একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না’ বলে জানান যোগ করেন তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted