শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

সাভারে অসহায় পরিবারের পাশে বসুন্ধরা শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক

‘মানুষ মানুষের জন্য’ এই মানবিক মূল্যবোধকে ধারণ করে, বসুন্ধরা শুভসংঘ সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা শাখার উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে সাভারের মাদ্রাসা অভ দ্য হলি কুরআন প্রাঙ্গণে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সহায়তা গ্রহণ করেন স্বামী পরিত্যক্তা ও তিন সন্তানের জননী মোছা. চম্পা খাতুন। জীবিকার তাগিদে প্রতিদিন সংগ্রাম করে তিন সন্তানের পেটভর খাওয়ানো চম্পা খাতুনের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের মুখে একমুঠো খাবার তুলে দিতে হিমশিম খাওয়া এই মায়ের মুখে আনন্দের হাসি ফুটাতে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা।

খাদ্যসামগ্রীর প্যাকেজে ছিল—এক বস্তা চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি আটা, এক লিটার তেল, এক কেজি মুড়ি, এক কেজি লবণ, এক কেজি ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, যা অন্তত এক মাসের জন্য তাদের জীবনে স্বস্তি ও আশ্বাস নিয়ে আসবে।

অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম পিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা অভ দা হলি কুরআনের প্রিন্সিপাল মো.শাহাদাত হোসেন খান এবং শুভসংঘ সাভার উপজেলা শাখার উপদেষ্টা কাজী মো.রেজাউল করিম।

বক্তারা বলেন, সমাজে এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের দুঃখে-সুখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। একজন মায়ের চোখের আনন্দের অশ্রু আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও শুভসংঘ মানবিক সহায়তার এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এমন উদ্যোগের ভূয়সী প্রসংশা করে স্থানীয়রা জানান, বসুন্ধরা শুভসংঘের এই মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও ভালোবাসার আলো ছড়িয়ে দেয়। সাভারে বসুন্ধরা শুভসংঘ সামাজিক কাজের মাধ্যমে মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক রাজিয়া জেসমিন ববী, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক কাসমেরী আক্তার আঁখি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মৎ কোহিনুর আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাবিলা আক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031