| | |

খাদ্য মন্ত্রণালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না: মন্ত্রী

নাজমুল হুদা

খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, কেউ দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় সাভারের নামাবাজার এলাকায় সাভার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। খাদ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। সবাই যাতে নিরাপদ খাদ্য পায়, সে বিষয়েও মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

তিনি বলেন, ‘জনগণের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ। আপনারা পাশে আছেন বলেই আপনাদের কাজ করে যেতে পারছি। আমৃত্যু যেন আমি জনগণের জন্য কাজ করে যেতে পারি।’

পরিদর্শনকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভারের খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ