রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জিলহজ, ১৪৪৭

সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে এ সহায়তা দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে খোরশেদ আলম বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছিলেন। তিনি শক্ত হাতে চুরি, ডাকাতি ও দুর্নীতি দমন করেছিলেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই জনগণের মনে স্বস্তি ফিরে আসে।”

তিনি আরও বলেন, বিএনপি দেশের সেরা রাজনৈতিক দল। এই ঐতিহাসিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে আগামী দিনে দেশের উন্নয়নে আরও বড় অবদান রাখা সম্ভব হবে।

খোরশেদ আলম জানান, একসময় সাভারে বিএনপির কর্মী খুঁজে পাওয়া যেত না, কিন্তু আজ নির্যাতিত কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। পরিকল্পিতভাবে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সাভার পৌর বিএনপির সহসভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইউনুস খান, ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031