শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

বাথরুমে পড়েছিল নারী প্রভাষকের লাশ

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় ভাড়া বাসার বাথরুম থেকে ফাবিয়া তাসনিম সিধি (২৯) নামে এক নারী প্রভাষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফাবিয়া তাসনিম বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেড় বছর আগে তিনি এই কলেজে যোগ দিয়েছিলেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান জানান, অবিবাহিত ফাবিয়া তাসনিম সিধি চক ফরিদ এলাকার ডা. রাশেদুল হাসানের বাড়ির তিনতলায় ভাড়া বাসায় তার মা সারাবান তহুরাকে নিয়ে থাকতেন। কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়ের কল না পাওয়ায় রাত ১০টার দিকে বগুড়ায় ফিরে আসেন। বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বাথরুম থেকে ফাবিয়ার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের নাক দিয়ে রক্ত ঝরছিল, মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল এবং জিহ্বায় দাঁতের কামড়ের দাগ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআরএস

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930