| | |

কারওয়ান বাজার

চাঁদা বন্ধের দাবিতে ডাকা মানববন্ধনে হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজির অভিযোগ তুলে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কাঁচামালের আড়তসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায়। ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধে নামলে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এ ধরনের স্লোগান দেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি করে আসছে। এ পরিস্থিতির প্রতিবাদে ও তার গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। কিন্তু আব্দুর রহমানের অনুসারীরাই হামলার সূত্রপাত ঘটায় এবং এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন।

কারওয়ান বাজারের এক বিক্ষুব্ধ ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে আব্দুর রহমানকে গ্রেপ্তার না করলে আমরা ব্যবসা বন্ধ করে রাজপথে নামব।”

ব্যবসায়ীরা আরও দাবি করেন, হামলার সময় পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষ নেওয়ার মতো আচরণ করেছে। তাদের অভিযোগ, মাসোহারা পাওয়ার কারণেই পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। কেউ এজাহার দিলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted